দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ সাকিব ব্যাপারী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব ব্যাপারী তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকার ওহাব আলীর ছেলে।
রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রূপগঞ্জ থানার একটি দল সুলতানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাকিব ব্যাপারীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএম/